হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি), দিনাজপুর - এর ২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে ৮টি অনুষদে (কৃষি, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, বিজনেস স্টাডিজ, ফিসারিজ, ইঞ্জিনিয়ারিং, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স, বিজ্ঞান এবং সোস্যাল সায়েন্স এন্ড হিউম্যানিটিস) লেভেল ১, সেমিস্টার ১-এ ভর্তি পরীক্ষা আগামী ২৪ থেকে ২৮ জানুয়ারি-২০২৭ নিজস্ব ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ( https://www.hstu.ac.bd), জনসংযোগ ও প্রকাশনা শাখার ফেইসবুক পেইজ (https://www.facebook.com/share/p/19ABLj6D9P/) ও বিভিন্ন পত্রিকার মাধ্যমে প্রকাশ করা হবে।