ভারতীয় নাগরিককে বাংলাদেশে অবৈধভাবে পুশ-ইনের অপচেষ্টা ব্যর্থ করল বিজিবি

ভারতীয় নাগরিককে বাংলাদেশে অবৈধভাবে পুশ-ইনের অপচেষ্টা ব্যর্থ করল বিজিবি

গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ আনুমানিক ২০০০ ঘটিকায় জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধীনস্থ ভাইগড় বিওপি এবং প্রতিপক্ষ ৭৯ বিএসএফ ব্যাটালিয়নের ভীমপুর বিএসএফ ক্যাম্পের দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২৯১/২৪-এস খেয়ারমাহমুদপুর এলাকা দিয়ে বিএসএফ কর্তৃক ০৩ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করে এবং আরো ৫-৬ জন পুশইন এর জন্য সীমান্তে অপেক্ষমান ছিল , বিজিবির শুন্য লাইনে আসা বর্ণিত ০৩ জন ব্যাক্তিকে পুনরায় ভারতের অভ্যন্তরে পুশব্যাক করায় এবং ভারতের অভ্যান্তরে অপেক্ষমান ৫-৬ জন ভারতীয় নাগরিক বিজিবির কঠোর অবস্থান দেখে ভারতের অভ্যন্তরে চলে যায়। উক্ত এলাকায় বিজিবি তল্লাশী অভিযান চালিয়ে কাউকে পায় নি। বিজিবির টহল তৎপরতা বৃদ্ধি এবং লাইট, বাঁশি ও মাইক ব্যবহারের মাধ্যমে স্থানীয় গ্রামবাসী ও গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় সতর্কতা বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। বিজিবির এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সর্বশেষ
সর্বাধিক পঠিত