বীরগঞ্জে জুয়া খেলার অপরাধে ২ জনকে ১০ দিনের জেল

বীরগঞ্জে জুয়া খেলার অপরাধে ২ জনকে ১০ দিনের জেল

দিনাজপুরের বীরগঞ্জে জুয়া খেলার অপরাধে ২ জনকে জরিমানা ও ১০ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। উপজেলার ভোগনগর ইউনিয়নের ভাবকী গ্রামের একটি ইক্ষু (কুশার) ক্ষেতের ভেতরে ২০ সেপ্টেম্বর রবিবার বিকালে বীরগঞ্জ থানার সহকারি পরিদর্শক দিপু কুমার রায়, শিপু ও দীননাথ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ২ জনকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ আটক করে। আটককৃতরা হলেন পৌর শহরের মাকড়াই গ্রামের আব্দুল হাকিম এর পুত্র চিহ্নিত জুয়ারু আব্দুল মতিন ও একই এলাকার মৃত সেলিমের ছেলে মঞ্জুরুল ইসলাম। পুলিশ কর্তৃক আটককৃত ২ জনকে জুয়া খেলার অপরাধে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বীরগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মন একজনকে ৬ হাজার টাকা, অপরজনকে ৩ হাজার টাকা জরিমানা এবং দশ (১০) দিনের সাজা প্রদান করেন। বীরগঞ্জ থানা পুলিশের সহকারি পরিদর্শক দিপু কুমার রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি বড় জুয়ার আসর বসার খবর পেয়ে পুলিশের দল অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ২ জনকে আটক করা সম্ভব হয়েছে।

সর্বশেষ
সর্বাধিক পঠিত